Monday, 29 August 2016

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রদানের আহবান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা প্রদানের আহবান জানিয়েছেন।  আজ বিকেলে মার্কিন দুতাবাসের উদ্যোগে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস এন্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে সাক্ষাতে তিনি সে দেশের প্রতি এ আহবান জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী। আর এ শিল্পে যুক্তরাষ্ট্র সকল প্রকার সুবিধা বৃদ্ধি করে নারীকে আরো স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  রওশন এরশাদ যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র এ দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে অন্যতম অংশীদার হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, এ ব্যাপারে মার্কিন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।  সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম এমপি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

No comments :
Write comments

Popular Posts