Sunday, 28 August 2016

তুরস্ক বাহিনীর প্রচণ্ড হামলা, নিহত ৪০ জন

সিরিয়ায় তুরস্কের গোলা বর্ষণ ও বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। একটি মনিটরিং সংস্থা এ খবর জানায়।
সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি অভিযান জোরদার করার পর এটি প্রথম বড় ধরনের বেসামরিক নাগরিকে হতাহতের ঘটনা।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, সিরিয়ার অভ্যন্তরে তুর্কি অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ২৫ কুর্দি ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে ইসলামিক স্টেট ও কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর বুধবার প্রথমবারের মত দেশটির সামরিক বাহিনী প্রাণহানির শিকার হওয়ার পর এ বোমা বর্ষণের ঘটনা ঘটল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রোববার সকালে জেব-আল-কুস্সা গ্রামে তুর্কি সেনাবাহিনীর বোমা বর্ষণে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫০ জন আহত হয়েছে।
সংস্থা জানায়, আল-আমারনাহ শহরের কাছে তুর্কি বিমান হামলায় অপর ২০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের আঘাত মারাত্মক।
সংস্থা জানায়, এলাকা দু’টিতে তুর্কি বোমা বর্ষণে অন্তত চার কুর্দি যোদ্ধা নিহত ও ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় কুর্দি প্রশাসনের একজন মুখপাত্র জানান, দুই গ্রামে ৭৫ জন লোক নিহত হয়েছে।

No comments :
Write comments

Popular Posts