মালের এই ম্যাচকে ঘিরে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছে বাফুফে। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় জাফর ইকবাল, আব্দুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, মোহাম্মদ সোহেল রানা ও দিদারুল আলম। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক মামুনুল ইসলাম।
আর বাদ পড়েছেন জুয়েল রানা। এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে হোম ম্যাচের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের বিপক্ষে ১ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। ৩৩ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল গড়েছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। ছুটিতে থাকা সেইন্টফিট মালদ্বীপে দলের সাথে যোগ দিবেন।
দলের সাথে মালদ্বীপ যাবেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ৩ সেপ্টেম্বর দেশে ফিরবে জাতীয় দল। ৬ সেপ্টেম্বর ঢাকায় খেলবে ভুটানের বিপক্ষে বাছাই পর্বের প্রথম লেগ।

No comments :
Write comments