Monday, 29 August 2016

একজন কোচ পাশে থাকলে ভালো হতো’ শোকেও প্রস্তুত আরাফাত সানি

আরাফাত সানির বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ নতুন নয়। ঘরোয়া ক্রিকেটেও তার দিকে অভিযোগের আঙুল ছিল। অবশেষে শেষ রক্ষা হয়নি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আইসিসির এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে তাকে দিতে হবে পরীক্ষা। ৮ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিবেন তিনি। এরই জন্য সম্ভাব্য ৫ই সেপ্টেম্বর দেশ ছাড়বেন। তার সঙ্গে যাবেন আরেক নিষিদ্ধ বোলার তাসকিন আহমেদও। কিন্তু তাসকিন যতটা প্রস্তুত হয়েছেন বলা হচ্ছে তার অনেকটাই পিছিয়ে সানি।
কারণ  জাতীয় দলের বোলিং কোচ কালপাগের সঙ্গে তিনি অনুশীলন করতেন। কিন্তু গত ঈদের ছুটিতে এই কোচ দেশে ফিরে গেলে আর বাংলাদেশে আসেননি। তাই একাই প্রস্তুতি নিতে হয়েছে সানিকে। তার উপর গেল সপ্তাহে চিরবিদায় নিয়েছেন তার পিতা। প্রস্তুতির ঘাটতি ছিল তার উপর পিতা হারানোর শোক। এই অবস্থাতে কতটা প্রস্তুত সানি? তবে সানি জানালেন শোক কাটিয়ে তিনি এখন প্রস্তুত। গতকাল তিনি বলেন, ‘আসলে যে যাওয়ার তাকে তো আর ধরে রাখতে পারবো না। আমি জন্ম নিয়েছি আমাকেও একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাবাকে হারানোর কষ্টতো আছেই। কিন্তু আমাকেও তো এগিয়ে যেতে হবে। তাই এখন আমি কষ্ট পুষেই প্রস্তুত আছি। আশা করি পরীক্ষা দিয়ে নিজেবে বৈধ প্রমাণ করবো।’

No comments :
Write comments

Popular Posts