আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাজ্যে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দেশটির সাথে শিগগিরই আলোচনা শুরু হবে। তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা করতে তারা (যুক্তরাজ্য) আগ্রহী। আশা করি শিগগির সেই আলোচনা শুরু হবে।
বাংলাদেশে সফরে আসা যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী রোনি স্টুয়ার্টের সাথে গতকাল সচিবালয়ে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজা পাওয়া দুই আসামি যুক্তরাজ্যে আছে। আমি আজকে উনাকে (রোনি স্টুয়ার্ট) অনুরোধ করেছি এই যুদ্ধাপরাধীকে ফেরত আনার ব্যাপারে আমাদের আলাপ-আলোচনা করার এখন সময় হয়েছে। এ ব্যাপারে তিনি আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, যুক্তরাজ্যের মন্ত্রীর সাথে যে মতবিনিময় হয়েছে তা ‘অত্যন্ত ভালো দিক’। ‘আমি আর বিশেষ কিছু বলব না, কারণ তারা ওখান থেকে গা ঢাকা দেন এটা আমরা নিশ্চয়ই চাইব না। আমরা যে ল্েয কাজ করছি সেটা যেন সফল হয়।’
বঙ্গবন্ধুর খুনিকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ সোমবার কোনো আলোচনা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখনও জানি না, কারণ এজেন্ডা পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করছে। আমি এটুকু বলতে পারি, যখনই আমাদের সাথে আমেরিকার উচ্চপদস্থ কোনো কর্মকর্তার আলাপ-আলোচনা হয় তখই আমরা রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে তাদেরকে জানাই এবং তাদের সাথে এই নিয়ে আলোচনা করি। এটা স্বাভাবিক, তার ব্যাপারটা ওঠে আসতে পারে।
বৈঠক শেষে বাংলাদেশের স্বাস্থ্য ও শিাখাতের উন্নয়নের জন্য এ দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে রোনি স্টুয়ার্ট বলেন, বিশ্বে উন্নয়নের প্রকৃত উদাহরণ বাংলাদেশ। এই উন্নয়নকে অভূতপূর্ব বলে তিনি উল্লেখ করেন।

No comments :
Write comments