Tuesday, 30 August 2016

লক্ষ্মীপুরে যুবদলকর্মী হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ডাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ সাইদুর রহমান গাজী এ দণ্ডাদেশ দেন। ওই সময় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আবুল কালাম এনটিভিকে এ তথ্য জানিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালা মুন্সী, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহীদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই নূর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।
এ মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত আজ ১১ আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।

No comments :
Write comments

Popular Posts