Thursday, 1 September 2016

নড়াইলে জামায়াত-শিবিরে ৩ নেতা আটক

নড়াইলে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও বিভিন্ন প্রকার জিহাদি বই উদ্ধার করা হয়।

 আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নেতারা হলেন, নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ইজাজুল হক (৩৮), কাগজি পাড়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মুজিবুর রহমান (৫৮) ও হবখালি ইউনিয়নের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন (২৬)। 

No comments :
Write comments

Popular Posts