Sunday, 18 September 2016

হত্যা মামলায় এমপি রানা কারাগারে

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতে আজ রোববার সকালে হাজির হন রানা। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুকের স্ত্রী নাহার আহম্মদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন।
মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যার অভিযোগে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে সম্প্রতি চার্জশিট জমা দেওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

No comments :
Write comments

Popular Posts