Tuesday, 22 January 2019

স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন দ্বিতীয় স্ত্রী

স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন দ্বিতীয় স্ত্রী


রনজিৎ বলেন, 'এমন হতে পারে আশঙ্কায় বাড়ি ফিরতাম না। কিন্তু কিছুদিন থেকে ভালো ভালো কথা বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে বাড়িতে ডেকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
মেহেরপুরে গাংনী উপজেলায় রনজিৎ হোসেন নামের এক ব্যাক্তির পুরুষাঙ্গ কেটে নিয়েছেন স্ত্রী মনোয়ারা খাতুন। তার চতুর্থ বিয়ে মেনে নিতে না পেরে মনোয়ারা এমনটি করেছেন বলে জানা গেছে। 
গতকাল শুক্রবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে রনজিতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
গাংনী থানার পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মনোনয়ারাকে পুলিশ আটক করেছে। 
রনজিতের মেয়ে বিউটি খাতুন জানান, তার বাবা এর আগে তিনটি বিয়ে করেছেন। তৃতীয় স্ত্রী মারা যাওয়ার পর মাস তিনেক আগে ফের বিয়ে করেন রণজিৎ। এ ঘটনার পর থেকে রনজিত বাড়িতে থাকতেন না। ঘটনার দিন রাতে ভবানীপুরের নিজ বাড়িতে গেলে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা খাতুন কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন। 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম জানান, রনজিতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পরামর্শ দেওয়া হয়েছে। 
এ প্রসঙ্গে রনজিৎ বলেন, 'এমন হতে পারে আশঙ্কায় বাড়ি ফিরতাম না। কিন্তু কিছুদিন থেকে ভালো ভালো কথা বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে বাড়িতে ডেকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।' 

No comments :
Write comments

Popular Posts