ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টির ৪৮৯ রানের ম্যাচটি ১ রানে জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর রোববার দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো ক্যারিবীয়রা। এতে টেস্ট সিরিজ হারের দুঃখ কিছুটা হলেও টি-টোয়েন্টি সিরিজে ভুললো তারা। ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতে সফরকারী ভারত। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটে গিয়ে ১৯.৪ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ভারত ২ ওভারে ১৫ রান তোলার পর বৃষ্টি নামে। পরে আর মাঠে খেলা গড়ানো সম্ভব হয়নি।
রোহিত শর্মা ১০ ও আজিঙ্কা রাহানে ৪ রানে অপরাজিত থাকেন। এদিন ভারত ৫ ওভার খেললেই বৃষ্টি আইনে ম্যাচের ফলাফল আসতো। ৫ ওভারে ভারত ২৭ রান করলেই তারা জিতে যেতো। কিন্তু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে মাত্র ২০ মিনিটের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। এতটুকু বৃষ্টিতেই মাঠের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়। প্রচুর কাদা ফুলে ওঠে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্যারিয়ারে এমন বাজে মাঠে খেলেননি বলে জানালেন। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট মাঠের অত বেশি দুর্নাম করলেন না। বৃষ্টির পর মাঠের অবস্থা খারাপ থাকলেও খেলা যেত বলে মনে করেন তিনি। তবে এই খেলাটা ‘অনিরাপদ’ হতো বলে মনে করেন তিনি।
এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস। এছাড়া আর কারো ব্যাট এদিন কথা বলেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন লেন্ডল সিমন্স। আর শেষের দিকে অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট করেন ১০ বলে ১৮ রান।

No comments :
Write comments