Monday, 29 August 2016

অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে সোনাগাজীতে গুলিতে স্বেচ্ছাসেবক লীগের নেতা আহত

ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে সোহাগ খায়ের (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা আহত হয়েছেন।


সোহাগ খায়ের উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি চর বদরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, রোববার রাত নয়টার দিকে সোহাগ খায়ের নিজ গ্রামের একটি দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও যুবলীগের কর্মী কামরুল ইসলাম ওরফে শার্টার কামরুল মোটরসাইকেলে করে সেখানে গিয়ে সোহাগকে গুলি করে দ্রুত পালিয়ে যান। দলীয় ও স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন বলেন, যুবলীগের নেতা ফারুক ও কর্মী কামরুল পলাতক। তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে।

No comments :
Write comments

Popular Posts