Monday, 29 August 2016

শাহজালাল বিমানবন্দর গোলচত্বরে 'বিস্ফোরণে' আহত ২ জন

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোল চত্বরে 'বিস্ফোরণ'র ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
রোববার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আল আমিন (১৪) নামে একজনের নাম জানা গেছে। তবে পুলিশ সদস্যের নামপরিচয় জানা যায়নি।
তবে বেসরকারি টেলিভিশন সময় টিভির স্ক্রল থেকে জানা যায়, 'ককটেল' বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ ২জন আহত হয়েছে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. বুরুজ্জাহান বাংলানিউজকে জানান, বিমানবন্দরের পশ্চিম পাশে আহত অবস্থায় আল আমিনকে পড়ে থাকতে দেখে পুলিশ। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এসআই আরও জানান, কীভাবে সে আহত হয়েছে তা সঠিক জানা নেই। তবে শুনেছি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

No comments :
Write comments

Popular Posts