গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ একটি বাড়ির আটটি ঘর পুড়ে গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রফিকুজ্জামান।
তিনি বলেন, দেওয়ালিয়াবাড়ি এলাকায় মোস্তফা কামালের ঝুটের গুদামে আগুন লেগে পাশের মো. শাহজাহান সরকারের সেমিপাকা বাড়িতে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মোস্তফার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী মহসিন ও রহমানের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান। আগুনে ওই তিনটি গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড় এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

No comments :
Write comments