যুক্তরাষ্ট্রে পরশু রাতে নাটকীয় এক টি-টোয়েন্টি ম্যাচ উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ভারত। দুর্দান্ত এ ম্যাচে নতুন করে লেখা হয়েছে টি-টোয়েন্টির অনেক বিশ্ব রেকর্ডও
২১
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল হল্যান্ডের, ২০১৪ বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।
২১
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল হল্যান্ডের, ২০১৪ বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।
৩২এক ম্যাচে এত ছক্কা দেখেনি আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ বিশ্বকাপে আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচে ৩০টি ছক্কা ছিল এর আগের রেকর্ড।৪৮৯
যেকোনো ধরনের টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের এটাই সর্বোচ্চ রান। ২০১০ আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে রান উঠেছিল ৪৬৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান ছিল ৪৬৭, যেটি হয়েছিল ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।
৩৩২
টি-টোয়েন্টিতে না দৌড়ে সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচে। ২০১৫ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৪৪ চার আর ২৪ ছয়ে উঠেছিল ৩২০। এই ম্যাচে ৩৫টি চার ও ৩২ ছক্কায় রান হয়েছে ৩৩২।
২
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে এভিন লুইস সেঞ্চুরি করেছিলেন ৪৮ বলে। তাড়া করতে নামা ভারতের হয়ে লোকেশ রাহুল পাল্টা জবাব দিলেন ৪৬ বলে সেঞ্চুরি করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে কোনো ম্যাচে দুই সেঞ্চুরি হয়নি।
২৪৪
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরাজিত দলের সর্বোচ্চ রান এখন ভারতের। এর আগে গত বছর জোহানেসবার্গে ২৩১ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।
No comments :
Write comments