Thursday, 1 September 2016

জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার সকালে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে খালেদা জিয়া ফাতেহা পাঠ করেন। 

এ উপলক্ষে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে খালেদা জিয়ার। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির চেয়ারপারসন বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে তাঁর দল ইতিবাচক ভূমিকা রাখবে।

No comments :
Write comments

Popular Posts