Showing posts with label খেলাধূলা. Show all posts
Showing posts with label খেলাধূলা. Show all posts

Monday, 29 October 2018

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা: বিএনপি নেত্রী খালেদা জিয়ার ৭ বছর জেল, ১০ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশের একটি আদালত আজ জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে ৭ বছর জেল দিয়েছে এবং ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।
বাকি তিনজন আসামীদের একই শাস্তি দেওয়া হয়েছে। তারা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান এবং হারিস চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না।
প্রচলিত আইনে এটিই সর্বোচ্চ শাস্তি।
রায়ের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বলেছেন, "রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখাই সরকারের উদ্দেশ্য।"
এই রায়ের প্রতিবাদে বিএনপি মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, ক্ষমতার অপব্যবহারসহ ১৫টি বিষয় বিবেচনায় নিয়ে এই মামলার রায় দিয়েছেন বিচারক।
ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে এ ধরনের অপরাধ যেন কেউ না করে, সে জন্য কঠিন শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করে এই আদালত।
এর আগে কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলাটির বিচার চলবে বলে জানিয়ে দেয় আদালত।
আজকে আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা কেও উপস্থিত ছিলেন না।
হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। সে বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচাপতির আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দেয়।
গত ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া প্রায় আটমাস যাবত কারাগারে আছেন।

Wednesday, 18 October 2017

টস জয় আর ম্যাচ হারের ধারাবাহিকতা অব্যাহত


টস জয়ের ক্ষেত্রে এবারও কোনো গোলমাল হয়নি। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ চলছে।
টস জিতেই চলছে বাংলাদেশ। অধিনায়ক পরিবর্তন হয়েছে; মুশফিকের সিরিজ শেষে চলছে মাশরাফির সিরিজ; কিন্তু ফাফ ডু-প্লেসিস টস জিততেই পারছেন না। তবে তার দল ধারাবাহিকভাবে ম্যাচ জিতে চলছে। আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও এর কোনো ব্যতিক্রম হলো না। প্রোটিয়াদের সাড়ে তিনশ রানের জবাবে ১০৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ।
রান তাড়ার লক্ষে ব্যাট করতে নেমে ৪৪ রানের ওপেনিং জুটি গড়েন ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। তামিম ২৫ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করে প্রিটোরিয়াসের বলে এলবিডাব্লিউ হয়ে গেলে ভাঙে এই জুটি। তিন নম্বরে নামা লিটন দাসও কিছু করতে পারেননি। ১২ বলে ১ চার ও দর্শনীয় ১টি ছক্কায় ১৪ রান করে ফেলুকওয়ায়োর শিকার হন তিনি।
এরপর ৯৩ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন ওপেনার ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম। ভালো খেলতে খেলতে ৬৮ রান করা ইমরুল কায়েস ইমরান তাহিরের বলে ভিলিয়ার্সের তালুবন্দী হলে ভাঙে এই জুটি। ব্যাটিং ভরসার অন্য নাম সাকিব আল হাসানও ৫ রান করে ফিরে গেলে পরাজয়ের শংকা ফিরে আসে টাইগার শিবিরে। আশা ভরসার প্রতীক হয়ে থাকা মুশফিকুর রহিমও ৬০ রান করে প্রিটোরিয়াসের শিকার হন। ১৮৪ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ।
মাহমুদ উল্লাহর সঙ্গী হওয়া সাব্বির রহমান ১৭ রান করে ইমরান তাহিরের বলে ক্যাচ দেন। নবম ব্যাটসম্যান হিসেবে মাহমুদ উল্লাহ (৩৫) ফেলুকওয়ায়োর বলে বোল্ড হয়ে যান।
দক্ষিণ আফ্রিকার মাঠে আগে ব্যাট করে সাড়ে তিন শ রান করা মোটেও অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কিন্তু চলতি সফরে বাংলাদেশি ব্যাটসম্যানদের ফর্ম এই টার্গেটকেই কঠিন করে ফেলেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরি আর হাশিম আমলার ব্যাটিং দাপটে ৫ উইকেটে ৩৫৩ রান তুলে প্রোটিয়ারা। রুবেলের ৪ উইকেট আর সাকিবের ২ উইকেটে রানবন্যা আটকানো সম্ভব হয়নি।
ইনিংসের শুরু থেকে সাবলীলভাবেই খেলছিল প্রোটিয়ারা। আরেকটি শতরানের ওপেনিং জুটি গড়ার আগেই আঘাত হানেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঘূর্ণিবলে লাইন মিস করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন আগের ম্যাচে দেড় শতাধিক রান করা কুইন্টন ডি কক (৪৬)।  ৯০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় ব্রেক থ্রু টিও এল একই ওভারে। দুর্দান্ত ফ্লাইট ডেলিভারিতে অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের স্টাম্প উড়ে গেল। কোনো রান না করেই ফিরতে হলো ডু-প্লেসিসকে।
৯০ রানে ২ উইকেট হারানোর পর ১৩৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন ডি ভিলিয়ার্স এবং হাশিম আমলা। ওই মুহূর্তে একটি ব্রেক থ্রু দরকার ছিল। হাশিম আমলাকে (৮৫) মুশফিকুর রহিমের তালুবন্দি করে সেই ব্রেক থ্রু এনে দেন রুবেল হোসেন। কিন্তু কামব্যাক ম্যাচে ঠিকই ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৬৮ বলে ঝড়ের গতিতে সেঞ্চুরির পর রুবেলের বলে ক্যাচ দেওয়ার আগে করেন ১০৪ বলে ১৫ চার ৭ ছক্কায় ১৭৬ রান! এরপর ডুমিনি (৩০) আর প্রিটোরিয়াসকেও (০) শিকারে পরিণত করেন রুবেল।

 সাউদ আফ্রিকা বনাম বাংলাদেশ খেলা সরাসরি দেখুনসাউদ আফ্রিকা বনাম বাংলাদেশ খেলা সরাসরি দেখুন

Tuesday, 17 October 2017


‘ওয়ালশ তাঁর দায়িত্ব ভালোভাবেই পালন করছেন’
শুধু দক্ষিণ আফ্রিকা সফরেই নির্বিষ বোলিং নয়, এ বছর ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের সাফল্যও কিন্তু বলার মতো নয়। বোলারদের এই ব্যর্থতায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ভূমিকা নিয়ে। ছাত্ররা কি ঠিকঠাক শিখতে পারছেন ক্যারিবীয় কিংবদন্তির কাছ থেকে? বোলার কিংবা ওয়ালশের হয়ে প্রশ্নটার উত্তর দিয়েছেন তামিম ইকবাল। 
গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়ালশের বড় সাফল্য কী, সেটি বলা কঠিনই। বাংলাদেশ দলের পেস বোলিংয়ের খেরোখাতাটা যদি খোলা হয়, সেখানে তাঁর ছাত্রদের ব্যর্থতার চিত্রই বেশি। দক্ষিণ আফ্রিকায় এখনো সফল হতে পারেননি মাশরাফি-তাসকিনরা। একজন ব্যাটসম্যান হিসেবে বোলিং কোচের সঙ্গে কাজ করা হয় না তামিমের। তবে কাছ থেকেই দেখা হয় ওয়ালশের ক্লাস।
ওয়ালশের চেষ্টার কোনো ঘাটতি দেখছেন না তামিম, ‘ওয়ালশ যে অভিজ্ঞতা ভাগাভাগি করেন, সেটা বিরাট ব্যাপার। আমরা জানি, তিনি খেলোয়াড়ি জীবনে কী করেছেন। একজন ব্যাটসম্যান হিসেবে তাঁর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয় কম। তবে যতটুকু দেখি, বুঝি, তিনি তাঁর দায়িত্ব ভালোভাবেই পালন করার চেষ্টা করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, দিন শেষে কে কতটা সেটা কাজে লাগাচ্ছে। আমার কাছে দুনিয়ার সব পরিকল্পনা থাকতে পারে। যদি সেটা কাজে না লাগাই, তবে কাউকে দোষ দেওয়ার পক্ষে আমি নই।’ 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বোলারদের পারফরম্যান্স হতাশ মুশফিকুর রহিম রাখঢাক না রেখেই সতীর্থ বোলারদের কড়া সমালোচনা করেছিলেন। সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা। এই দুঃসময়ে বোলাররা পাশে পাচ্ছেন তামিমকে। বাঁহাতি ওপেনার মনে করিয়ে দিচ্ছেন, এই বোলাররাই বাংলাদেশ এনে দিয়েছেন কিছু স্মরণীয় জয়, ‘সংবাদ সম্মেলন কিংবা অন্যান্য মিডিয়াতে বোলারদের নিয়ে নানা কথা হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। তারা ভালো খেলেনি। তবে ভুলে গেলে চলবে না, গত দুই বছরে আমাদের সাফল্যের পেছনে পেস বোলিংয়ের বড় অবদান আছে। মোস্তাফিজ ভারত সিরিজে (২০১৫) বেশি আলোচিত ছিল। আমি মনে করি, তাসকিনও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে রুবেলের বোলিং—এসব আমরা যেন না ভুলে যায়। আমি পাঁচ-সাত ম্যাচ খারাপ করলে আমাকে নিয়েও কথা হবে। তবে গত পাঁচ-সাত বছর কী করেছি, সেটা যেমন মানুষ ভুলবে না, ওদের (বোলার) ব্যাপারটাও ভোলা উচিত নয়। কাল অথবা পরের সিরিজে তারা ঘুরে দাঁড়াবে।’ 
ওয়ানডেতে উইকেট প্রাপ্তিতে এ বছর বাংলাদেশ আছে ১২ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একটা উইকেটের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় তোলা হচ্ছে পেসারদের। তামিমের অনুরোধ, সবাই যেন পেসারদের পাশে দাঁড়ায়, ‘দুই-একটা ম্যাচ বা একটা সিরিজ দেখে এত আলোচনা না করাই ভালো। সবাই তরুণ (বোলাররা)। এই সিরিজে যদি ভালো না করে তবে শিক্ষা নিয়ে পরের সিরিজে ভালো করবে। ভালো করছে না বলে সংবাদমাধ্যম-খেলোয়াড়—সবাই যদি ওদের দোষ দিই, তাহলে তারা ভালো করতে পারবে না। তাদের সমর্থন দিতে হবে আমাদের। ওদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে।’ 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তবে প্রথম ওয়ানডেতে ফিরেই বাজে বোলিং করেছেন। শুধু এই ম্যাচ কেন, ওয়ানডেতে সাকিবের দুর্দান্ত বোলিং দেখা যাচ্ছে না অনেক দিন ধরে। বাঁহাতি অলরাউন্ডার ওয়ানডেতে সর্বশেষ উইকেট পেয়েছেন সেই মে মাসে, ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। টানা চার ওয়ানডেতে তিনি উইকেটশূন্য। এই বছর ১২ ওয়ানডে খেলে পেয়েছেন মাত্র ৪ উইকেট। বোলিংয়ে সাকিব শিগগিরই নিজের ধারটা দেখাবেন এটাই প্রত্যাশা তামিমের, ‘যখন সাকিব-মোস্তাফিজ বোলিং করে, সবাই চাই প্রতি ওভারে একটা উইকেট পড়ুক। ক্রিকেটে এটা সম্ভব নয়। ভালো-খারাপ দিন থাকবে। যাকে নিয়ে কথা বলছি, সে কিন্তু এক মাস আগেই টেস্টে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছে।

Tuesday, 30 August 2016

এশিয়ান কাপ: ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা

এশিয়ান  কাপে  ভুটান  ম্যাচের  আগে  মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
মালের এই ম্যাচকে ঘিরে  ২৩  সদস্যের  দল চূড়ান্ত করেছে  বাফুফে। জাতীয়  দলে  অভিষেকের  অপেক্ষায়  জাফর  ইকবাল, আব্দুল্লাহ,  সেন্টু  চন্দ্র  সেন, মোহাম্মদ  সোহেল  রানা  ও  দিদারুল  আলম। ইনজুরির  কারণে  দলে  নেই  অধিনায়ক  মামুনুল  ইসলাম।
আর  বাদ  পড়েছেন  জুয়েল  রানা। এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে হোম ম্যাচের প্রস্তুতি হিসেবে মালদ্বীপের বিপক্ষে ১ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। ৩৩ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল গড়েছেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। ছুটিতে থাকা সেইন্টফিট মালদ্বীপে দলের সাথে যোগ দিবেন।
দলের সাথে মালদ্বীপ যাবেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ৩ সেপ্টেম্বর দেশে ফিরবে জাতীয় দল। ৬ সেপ্টেম্বর ঢাকায় খেলবে ভুটানের বিপক্ষে বাছাই পর্বের প্রথম লেগ। 

Popular Posts